সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমিতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় মধুমঞ্চে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ইসমাত আরা সাদেক।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান।

অনুষ্ঠানে আলোচক ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা শিল্পকলা একাডেমির অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জজ আদালতের পাবলিক প্রসিটিউটর রফিকুল ইসলাম পিটু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ,  মাইকেল মধুসূদন ইনস্টিটিউট প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক দেবাশীষ আইচ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

২১ থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্যরা আলোচনায় অংশ নেবেন।

এছাড়া মেলা প্রাঙ্গণে কয়েকশ’ পণ্যের স্টল রয়েছে। উদ্বোধনী দিন থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটছে এ মেলায়।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।