শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাব সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্ত ও গ্রামের কাগজের শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান, এটিএন বাংলা’র বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহিন, দৈনিক জনতার বেনাপোল প্রতিনিধি মো. ওসমান গণি।

সম্মেলনে আমিনুর রহমানকে সভাপতি ও মোফাজ্জেল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মো. জামাল হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।