মাদক সেবনে বাধা দেয়ায় ভাবিকে পিটিয়ে আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় সুমি বেগম (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করা হয়েছে বলে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সুমি বেগমের বাবা সিরাজ মিয়া বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সেলিম ভিডিও গেমস খেলানোর নামে বিভিন্ন স্কুল কলেজের ছেলেদের নিয়ে মাদক সেবন করে আসছেন। সকালে সুমি বেগম মাদক সেবনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম, সোহাগসহ অজ্ঞাত ৩-৪ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুমি বেগমকে পিটিয়ে আহত করে।
সুমি বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেলিমসহ তার লোকজন পালিয়ে যান। সুমি বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মীর আব্দুল আলীম/এএম/পিআর