৩০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, রোববার ভোরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ সামিনকে (২৫) গ্রেফতার করে। তিনি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার সৈয়দ হোসনের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা।

অপরদিকে, শনিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া (থানার ডেইল) এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ নূরুল হুদা নূরুল্লাকে (৪০) গ্রেফতার করে।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানা পুলিশের ওসি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।