যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
যশোর-মাগুরা মহাসড়কে একটি পরিবহনের ধাক্কায় মোয়াজ্জেম আলী (৩৮) নামে এক যুবক নিহত ও কলেজছাত্র কামরুল হাসান (১৮) আহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০ টার দিকে মহাসড়কের খাজুরা ভাটারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম আলী বাঘারপাড়ার আজমপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। আহত কামরুল একই উপজেলার ভাটারামপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ও শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসীর ভাষ্য মতে, খাজুরার ভাটারআমতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন কলেজছাত্র কামরুল হাসান এবং সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মোয়াজ্জেম আলী। এসময় ঢাকামুখী শ্যামলী পরিবহন একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে কামরুল ও মোয়াজ্জেমকে ধাক্কা দেয়। তারা দু’জন মারাত্মক আহত হন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে মোয়াজ্জেম মারা যান। এবং কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, কামরুলের দুই পা কেটে ফেলতে হয়েছে। আর মোয়াজ্জেম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
মিলন রহমান/জেএইচ