কেশবপুরের মধুমেলায় ৯ জুয়াড়িকে সাজা


প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলায় ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জুয়া খেলার অপরাধে এদের সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- খুলনা সদরের কাশিম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৩৮), পিরোজপুর সদর উপজেলার আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম (৩২) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বোয়াখোলা গ্রামের চুন্ন শেখের ছেলে মিন্টু শেখ (৩২), যশোর সদরের দুর্গাপুর গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে রবিউল ইসলাম (৩৫), একই উপজেলার সুজলপুরের মৃত কাজী সৈয়দ আহম্মেদের ছেলে আবুল কালাম আজাদ (২৭), চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মৃত হাতেম আলী শেখের ছেলে হারুন শেখ (৪৪)।

এছাড়া একই উপজেলার হাতকড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ইকরামুল হক বিশ্বাস (৫০), একই উপজেলার ফার্মপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৫) ও পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে শরিফুল্ল্যাহ (১৯)। এদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

 কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিলন রহমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।