পেকুয়ায় কার্তুজসহ পিস্তল উদ্ধার


প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বকশু চৌকিদার পাড়া এলাকা থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি অস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া থানার এসআই মোহাম্মদ উল্লাহ ও কামরুল হাছানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার জালিয়া খালী স্টেশনের উত্তর পার্শ্বে রাস্তার মাথা থেকে তাজা গুলিসহ এ অস্ত্র উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে সশস্ত্র ডাকাত দলের উপস্থিতির খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তিন রাউন্ড তাজা গুলিসহ অস্ত্র (এলজি) ও চোলাই মদের খালি বোতল ফেলে পালিয়ে যায়। পরে, তা উদ্ধার করে পুলিশ।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।