কাশিয়ানীতে ইমামের বেতন নিয়ে সংঘর্ষ


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৭
প্রতীকী

গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদের ইমামের বেতনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চর জাজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মসজিদের ইমামের বকেয়া টাকা চাওয়া নিয়ে সেলিমুজ্জামান শেখ ও শওকত মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।