কুমিল্লাকে জঙ্গিবাদ-বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা


প্রকাশিত: ১১:২৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

কুমিল্লাকে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলা সদরে উপজেলা কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত সমাবেশ ও সদ্য বিপিএম পদকপ্রাপ্ত কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন।

কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি  ম. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, উপজেলা নির্বাহী অফিসার রাসেলুল কাদের, মুরাদনগর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ আলতাফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, পার্থ সারথী দত্ত, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, মোস্তাক আহমেদ মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম, পরিদর্শক মনোনয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন, দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান, চান্দিনা থানার ওসি মোস্তাফিজুর রহমান, হোমনা থানার ওসি গোলাম রসুল নিজামী, মেঘনা থানার ওসি সামছুদ্দিন আহমেদসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।