কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসচালক ও সদর উপজেলার হরিদাসপুর গ্রামের টুকু শেখের ছেলে হিটলার  শেখ (৩২) ও কাশিয়ানী উপজেলার গোলাম রহমানের ছেলে আমীর আলী (৬২)। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে গুরুতর আহত ১৩ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানায়, কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের তিলছাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হয় কমপক্ষে আরো ৩০ যাত্রী।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নূর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এস এম হমায়ূন কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।