গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে বারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল বারেক (৪২)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

বারির শারীরতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সহকারী ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বেলা ১১টার দিকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠের পানির পাম্প চালু করতে গিয়ে বারেক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ইনস্টিটিউটের হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বারেক বারির খামার বিভাগে অদক্ষ (অনিয়মিত) ক্যাটাগরির শ্রমিক হিসেবে নিয়োগ পেলেও গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে বারির উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগে কর্মরত রয়েছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।