মেকআপে নয়, প্রথম দেখাতে সবাই মুগ্ধ হবে যেসব কারণে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
ছবি: এআই

বর্তমান সময়ে আকর্ষণীয় হয়ে ওঠা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না। একজন মানুষের প্রকৃত আকর্ষণ লুকিয়ে থাকে তার আচরণ, অভ্যাস এবং ব্যক্তিত্বে। অনেকেই মনে করেন আকর্ষণীয় হতে গেলে দামি প্রসাধনী বা মেকআপই যথেষ্ট। কিন্তু বাস্তবে ছোট ছোট কিছু পরিবর্তনই আপনাকে আলাদা করে তুলতে পারে। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ইতিবাচক মনোভাবই পারে একজন মানুষের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলে।

মনোবিজ্ঞানীদের মতে, কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে আপনি নিজেকে ভেতর থেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারেন এবং অন্যদের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারেন।

চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস

কারো সঙ্গে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাসের বড় একটি লক্ষণ। এটি শুধু আপনাকে আত্মবিশ্বাসী দেখায় না, বরং অন্য ব্যক্তির সঙ্গে একটি গভীর সংযোগও তৈরি করে। এতে অপরজন বুঝতে পারে আপনি তার কথায় গুরুত্ব দিচ্ছেন।

নাম মনে রাখা এবং ব্যবহার করা

মানুষের কাছে তার নিজের নাম খুব প্রিয়। তাই কারও নাম মনে রাখা এবং তাকে নাম ধরে সম্বোধন করলে সে খুশি হবে। এতে আপনার প্রতি তার ইতিবাচক ধারণা তৈরি হয় এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

jago2

ধীরে ও ভেবে কথা বলা

খুব দ্রুত কথা বলা অনেক সময় অস্থিরতার পরিচয় দেয়। অন্যদিকে ধীরে, পরিষ্কার এবং ভেবে কথা বলা আত্মবিশ্বাসের প্রতিফলন। প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত তাড়াহুড়া না করে কথা বলেন, যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে।

আন্তরিক হাসির গুরুত্ব

একটি স্বাভাবিক ও আন্তরিক হাসি মানুষের মন জয় করতে পারে খুব সহজেই। এমন হাসি, যা চোখেও ফুটে ওঠে, সেটিই সবচেয়ে আকর্ষণীয়। তবে সবসময় অকারণে হাসার পরিবর্তে সঠিক সময়ে হাসি ব্যবহার করাই বেশি কার্যকর।

ভালো শ্রোতা হওয়ার চেষ্টা

শুধু নিজের কথা বলার চেয়ে অন্যের কথা মন দিয়ে শোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন কাউকে মনোযোগ দিয়ে শোনেন, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। ভালো শ্রোতা হওয়া একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য।

jago

গভীর ও অর্থপূর্ণ প্রশ্ন করা

কথোপকথনের সময় শুধুমাত্র সাধারণ প্রশ্ন না করে কিছু গভীর প্রশ্ন করুন। এতে বোঝা যায় আপনি সত্যিই কথোপকথনে আগ্রহী এবং মানুষটিকে বুঝতে চান। এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে।

নিজের মতামত প্রকাশ করুন

সবসময় অন্যদের সঙ্গে একমত হওয়া আপনাকে দুর্বল করে তুলতে পারে। তাই নিজের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করুন। এটি আপনার ব্যক্তিত্বকে দৃঢ় ও স্বতন্ত্র করে তোলে।

শরীরের ভাষা ও ভঙ্গি

দাঁড়ানোর ভঙ্গি, হাঁটার ধরনও মানুষকে আত্মবিশ্বাস প্রকাশ করে। সোজা হয়ে দাঁড়ানো, স্বাভাবিকভাবে চলাফেরা করা এবং শরীরকে শিথিল রাখতে বেশ সাহায্য করে। আকর্ষণীয় করে তোলে।

সবসময় সহজলভ্য না থাকা

নিজের জীবন, কাজ এবং আগ্রহ নিয়ে ব্যস্ত থাকা আপনাকে আরও মূল্যবান করে তোলে। মানুষ যখন সবসময় আপনাকে সহজে পায় না, তখন তারা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয়।

আচরণের গুরুত্ব দেওয়া

অপরিচিতদের সঙ্গে আপনার আচরণ আপনার চরিত্রের পরিচয় দেয়। যেমন, রেস্তোরাঁর কর্মী বা সহকারী কারো সঙ্গে ভালো ব্যবহার করা। সহানুভূতি ও ভদ্রতা সবসময়ই একজন মানুষকে আকর্ষণীয় করে তোলে।

jago

নিজের প্যাশন খুঁজে নিন

জীবনে কোনো একটি বিষয়ে গভীর আগ্রহ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেটা গান, রান্না, খেলাধুলা বা অন্য কিছু হতে পারে। যখন আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে কথা বলেন, তখন আপনার মধ্যে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস প্রকাশ পায়।

ইতিবাচক মনোভাব বজায় রাখুন

পরচর্চা বা অন্যকে নিয়ে খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। নেতিবাচক মনোভাব মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। বরং ইতিবাচক চিন্তা এবং ভালো কথা পরিবেশকে সুন্দর করে তোলে।

পোশাক নির্বাচনে সচেতনতা

দামি পোশাক পরলেই আকর্ষণীয় হওয়া যায় না। বরং এমন পোশাক পরুন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই এবং আপনাকে স্বাচ্ছন্দ্য দেয়। সাদামাটা কিন্তু পরিপাটি পোশাক সবসময় ভালো প্রভাব ফেলে।

মানুষকে ভালো অনুভব করানো

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,আপনার সঙ্গে কথা বলার পর মানুষ কেমন অনুভব করছে। যদি তারা আপনার সঙ্গে সময় কাটিয়ে ভালো অনুভব করে, তাহলে আপনি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
আকর্ষণীয় ব্যক্তিত্ব কোনো জন্মগত বিষয় নয়, এটি অভ্যাসের মাধ্যমে গড়ে তোলা যায়। ছোট ছোট পরিবর্তনই বড় প্রভাব ফেলতে পারে। আপনি যদি এই অভ্যাসগুলো ধীরে ধীরে নিজের জীবনে অন্তর্ভুক্ত করেন, তাহলে খুব সহজেই হয়ে উঠবেন সবার কাছে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী এবং প্রিয় একজন মানুষ।

সূত্র: লাইফ হ্যাক, মিডিয়াম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।