বাবার মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু


প্রকাশিত: ০১:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের ভোগড়া এলাকার ব্যবসায়ী লেহাজ উদ্দিন (৭৫) শুক্রবার সকালে মারা যান। তার মৃত্যুর খবর শুনে আধা ঘণ্টা পর কান্নার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মেয়ে হাবিজা খাতুনও (৩৫)  মারা যান।

বাদ আসর ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ ময়দানে তাদের জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের ছোট ভাই সফিজদ্দিন জানান, কদিন আগে তার বড় ভাই লেহাজ উদ্দিন কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে  প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন।  

পরে শুক্রবার সকাল ৬টায় তিনি মারা যান লেহাজ ভাই। এর আধা ঘণ্টা পর বাবার মৃতুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় মেয়ে হাবিজা।

মৃত্যুকালে লেহাজ উদ্দিন এক ছেলে, চার মেয়ে, তিন ভাই এবং হাবিজা এক ছেলে, এক মেয়ে ও স্বামীসহ স্বজনদের রেখে যান।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।