চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
র‍্যাবের অভিযানে গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচা/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে সাত মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচাকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার সাদ্দাম হোসেন (৩৭) নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর এলাকার বাসিন্দা। তিনি ‘বড় সাজ্জাদ’ নামে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সাদ্দামের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক কারবার, ছিনতাই ও ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, চকবাজার, ডাবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় এসব মামলা করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতার সাদ্দামকে পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।