বিএসএফের বাস্কেট বল দল বাংলাদেশে


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) ১২ সদস্যের একটি বাস্কেট বল দল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে প্রীতি বাস্কেট বল খেলতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করেন এই প্রতিনিধি দল।

এ সময় ভারতীয় বিএসএফের বাস্কেট বল প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন।

ভারতীয় বিএসএফ বাস্কেট বল দলের ১২ সদস্যের  নেতৃত্ব  দিচ্ছেন সহকারী কমান্ডডেন্ট শ্রী বিজয় পাল সিং। সঙ্গে আছেন সহকারী কমান্ডডেন্ট শ্রী মাধসিংসহ ১০ জন বিএসএফ সদস্য। ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়াটারে ১৭-২০ ফেব্রুয়ারি প্রীতি বাস্কেট বল খেলা অনুষ্ঠিত হবে।

যশোর ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, দুইদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে এই বাস্কেট বল খেলার আয়োজন করা হয়েছে। ভারতীয় দলটি আগামী মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।