চট্টগ্রামে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৫ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) গার্মেন্টেসের শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও অন্ততপক্ষে ১০ জন আহত হয়। রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রানী। এ ঘটনায় আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সিইপজেড থানা পুলিশ সূত্রে জানা যায়,  সিইপিজেড অবস্থিত ইয়ং সুপিরিয়র কারখানার শ্রমিকবাহী গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে  তিন নম্বর রোডের পাশের নালায় পড়ে যায় । এতে গুরুতর আহত হন রানী। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় অন্ততপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।