খুলনায় একজনকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৫ এপ্রিল ২০১৫

জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, সকালে এলাকাবাসী ধোপাখোলার রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তার ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা কুপিয়ে হত্যার পর তার মরদেহ রাস্তায় ফেলে রাখা হয়েছে বলে তিনি জানান।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।