অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৪ জনকে জরিমানা


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের শিববাড়ি ও লক্ষ্মীপুরা এলাকায় ৪ জনকে ৩ লাখ ৮৫ হাজার ৪৬৯ টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ জরিমানা করেন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত শিববাড়ি ও লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে শিববাড়ি এলাকার মো. মতিউর রহমানকে এক লাখ ৪৮ হাজার ৬৭৩ টাকা, লক্ষ্মীপুরা এলাকার আলা উদ্দিনকে এক লাখ ৭৮ হাজার ৩১২ টাকা, একই এলাকার মো. আব্দুল আজিজকে ৩০ হাজার ১৩৬ টাকা এবং মো. মজিবুর রহমানকে ২৮ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।