ট্রেন যাত্রীকে ইভটিজিং, যুবককের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. জনি মিয়া (৩০) নামে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার হোসেন মিয়ার ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। প্রকাশ্যে ইভটিজিংয়ের সময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকাল ৩টার দিকে ওই যুবক স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করে। ওই যাত্রীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গিসহ গায়ে হাত দেয়। তখন স্টেশনে দায়িত্বরতরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেওয়া হয়।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।