কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূবাইল ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাঝখানে নলছাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে মরদেহ হস্থান্তর করা হবে। অন্যথায় নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।   

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।