কক্সবাজার বার নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে আ.লীগ জয়ী
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত প্যানেল ভাগাভাগির জয় পেয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি সম্পাদকীয় ও একটি সদস্য পদে জয় পেয়েছে আওয়ামী লীগ প্যানেল। বাকি ১১ পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। ৬৫২ সভ্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬০৫ জন। গণনা শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে ৩৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বর্তমান সভাপতি মো. ইসহাক। তার প্রতিদ্বন্দ্বী এস এম নূরুল ইসলাম পেয়েছেন ২২৮ ভোট।
৩৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জিয়াউদ্দিন আহমদ। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী পেয়েছেন ২৪৫ ভোট।
সহ-সভাপতি পদে ২৯০ ভোট পেয়ে আওয়ামী প্যানেলের নুরুল আমিন এবং ২৯৬ ভোট পেয়ে একই প্যানেলের মোহাম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৩৫২ পেয়ে সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (বিএনপি)। ৩১৫ ভোট পেয়েছে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) নির্বাচিত হয়েছেন আওয়ামী প্যানেলের রাহামত উল্লাহ।
৩২৬ পেয়ে পাঠাগার সম্পাদক হন শামিমুল ইসলাম (বিএনপি)। ৩২৪ ভোট পেয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক হন ছৈয়দ আলম (জামায়াত)।
৩৫৫ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন আবুল কালাম ছিদ্দিকী (জামায়াত), ৩৩৯ ভোটে দ্বিতীয় হন আবুল আলা (জামায়াত), ৩৩৭ ভোটে তৃতীয় সদস্য হন ছৈয়দ আলম (বিএনপি), ৩৩৬ ভোটে চতুর্থ আমজাদ হোসেন (আওয়ামী লীগ), ৩২৫ ভোটে পঞ্চম সব্বির আহমদ (বিএনপি), ৩২৩ ভোটে ষষ্ঠ মাহবুবুল আলম টিপু (জামায়াত), ৩১৬ ভোটে সপ্তম এ.এইচ.এম শাহজাহান (জামায়াত), ৩১৫ ভোটে অষ্টম মোস্তাক আহমদ চৌধুরী (বিএনপি), ৩০৩ ভোটে নবম গোলাম ফারুক খান (জামায়াত)।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস