কক্সবাজারে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজন করতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা’।

বিশ্বের অন্যতম এই সেরা ভাষণের প্রতিযোগিতায় কক্সবাজার জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

আগ্রহীদের আগামী ২ মার্চের মধ্যে ০১৫১১-১৭১২৭২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার অনুরোধ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দীন স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।