ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৯ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া কলেজের সামনে ট্রাকচাপায় রিয়াদ (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এসময় রাকিব নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কলাবাগানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকার দুলাল মিয়ার ছেলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

মীর আব্দুল আলীম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।