নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (১১ এপ্রিল) দুপুরো র‍্যাব-১১ এর লে. কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুবুর রহমান মোগড়াপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতার রক্সি দীর্ঘদিন যাবত সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দ্বারা ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। উপজেলাব্যাপী অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এই সন্ত্রাসী তার সংঘবদ্ধ গ্রুপ দ্বারা অসংখ্য সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, মানুষকে অপহরণ করে মুক্তিপণ, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুট করে নেন। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহ করতেন। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. আকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।