শীতলক্ষ্যায় ট্রলার ডুবি
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় রোববার বিকাল ৩টার সময় ৫০ জনের মতো যাত্রী একটি ট্রলার শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। ট্রলারটিতে বেশ কয়েকজন নারী ছিল। ট্রলার ডুবির পরপরই প্রায় সকলেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরএস/আরআই