কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত


প্রকাশিত: ১১:১৫ এএম, ১০ মার্চ ২০১৭

কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাপায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুমান তালুকদার নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে চান্দিনার ছেংগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটেংগী গ্রামের সহিদুল ইসলামের ছেলে। সহিদুল বরুড়া উপজেলা মৎস কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

চান্দিনা  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, রুমান মোটরসাইকেলে করে উপজেলার মহিচাইল থেকে মাধাইয়া আসার পথে ছেংগাছী এলাকায়  একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি বলে তিনি জানান।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।