আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই : তৈমুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আন্দোলন-সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এ দেশ মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু গণতান্ত্রিক অধিকার আদায়ের যুদ্ধ এখানো শেষ হয়নি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সে যুদ্ধে আমাদের সফল হতে হবে, তবেই জনগণের মুক্তি আসবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খন্দকার বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার আরো বলেন, সরকার বিএনপিকে ছাড়া ২০১৪ সালের মত বিনা ভোটে নির্বাচিত হওয়ার অপকৌশল তৈরি করেছে। এমতাবস্থায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বেনু খান, মাহবুবুর রহমান, আলাউদ্দিন, আব্দুল কাউয়ুম, আমির হোসেন, ইদ্রীস আলী, ডা. শাহিন, শাহিনা আক্তার রেহানা, মোহাম্মদ আলী, আব্দুল হালিম, আজাদ, আলমগীর, আলাল খন্দকার, ছাত্রদল নেতা সজীব মোল্লা, শরিফ খন্দকার, সাজ্জাদ খন্দকার, ইমাদ আকাশ, সায়মন, মনির, সারোয়ার খন্দকার, খোকন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর আব্দুল আলীম/আরএআর/এমএস