গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন


প্রকাশিত: ০৩:০১ এএম, ১৩ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

জামায়াতের ডাকা হরতালে সোমবার সকালে ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর বাস টার্মিনাল থেকে ১০/১২ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী বাসটি যাত্রা শুরু করে। কিছু দূর যাবার পর কয়েকজন হরতাল সমর্থক বাসটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শাহিন আলম জানান, আগুনে বাসের সিট ও কাঁচ পুড়ে যায়। বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
                        
এসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।