ভেজাল পণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে মাঠে নামছে প্রশাসন


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৫ মার্চ ২০১৭

ভেজাল ও ফরমালিনযুক্ত খাদ্য এবং পণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসন মাঠে নামছে উল্লেখ করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, বিভিন্ন পণ্য ও খাদ্যদ্রব্যের সঠিকমূল্য এবং পরিমাপ নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের চেয়ে সংশ্লিষ্টদের নৈতিকতার চেতনা বাড়াতে হবে।

তিনি বলেন, এর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে ভোক্তাদের। তবে যেকোন অভিযোগ দায়েরের স্থান ও যোগাযোগের ঠিকানা সম্বলিত বিলবোর্ড স্থাপন করবে সংশ্লিষ্টরা। এ কয়েকটি ধাপ এক করা গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব।

বুধবার ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিসি। ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ক্যাব-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো. আবদুর রহমান। সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, ব্যবসায়িক সমিতি ও ক্যাবের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।