প্রাইভেটকারের চাপায় বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৬ মার্চ ২০১৭

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় হাজি মিতু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের দোলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিতু মিয়া ওই স্থান দিয়ে রাস্তা অতিক্রমের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাজি মিতু মিয়া উপজেলার মাড্ডা গ্রামের মৃত সালামত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম মিয়া।  
 
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।