যশোরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু


প্রকাশিত: ০৯:০১ এএম, ১৬ এপ্রিল ২০১৫

যশোরে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

বুধবার মধ্যরাতে গণপিটুনির শিকার আকবর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যায়।

নিহত আকবর আলী (২২) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে আকবরসহ কয়েকজন ছিনতাইকারী। এ সময় কয়েকটি নসিমনের যাত্রী বিষয়টি বুঝতে পেরে আকবরকে ধরে গণপিটুনি দেয়। বাকীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আকবর চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে মারপিটের দু’টি মামলাসহ চুরি, ছিনতাইয়ের বেশকিছু অভিযোগ রয়েছে।

এসএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।