ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৮ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

জয়পুরহাট সদর উপজেলার তেঘর-কুমারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুসহ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর গায়ের রং ফর্সা ও পরনে সালোয়ার-কামিজের ওপর ছিল কালো রংয়ের বোরকা ও শিশু পরনে ছিল লাল-সাদা-সবুজ রংয়ের ফ্রক।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা মা-মেয়ে হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রাশদুজ্জামান/এআরএ/জেআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।