গাজীপুর সিটি ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার


প্রকাশিত: ১১:০০ এএম, ১৬ এপ্রিল ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিল ও যুবদল নেতা মোহাম্মদ ছবদের হাসানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা ৪নং আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে জয়দেবপুর থানার পুলিশ।

জয়দেবপুর থানা পুলিশের এসআই আজিজুল হক জানান, কাউন্সিলর ছবদের হাসান জয়দেবপুর থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহারভূক্ত আসামি।

কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তানভীর আহমেদ জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর ছবদের হাসান গাজীপুর সদর থানা যুবদলের সদস্য এবং ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের মাসিক সভা শেষে দুপুর দেড়টার দিকে ওয়ার্ড কার্যালয় থেকে বের হয়ে আসলে পুলিশ ছবদের হাসানকে গ্রেফতার করে নিয়ে যায়।
                    
এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।