মেয়াদ বাড়লো সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালামের


প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

চতুর্থবারের মতো মেয়াদ বাড়লো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালামের। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আব্দুচ ছালাম ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১১ সালের ২৬ এপ্রিল তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। ২০১৩ সালের ১৯ মার্চ দ্বিতীয় দফা এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। ২০১৪ সালের ২২ এপ্রিল তৃতীয় দফায় আবারো এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার চতুর্থ দফায় তার মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জনাব আব্দুচ ছালামকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৫ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।