অপবাদ ঘোচাতে সাংবাদিক সুরক্ষায় আইন হচ্ছে


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৯ মার্চ ২০১৭

নখ দন্তহীন হিসেবে প্রেস কাউন্সিলের যে অপবাদ ছিল তা ঘোচানোর জন্য শিগগিরই সাংবাদিক সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আগামী ২৮ মার্চ প্রেস কাউন্সিলের নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে। এখানে সাংবাদিকদের কল্যাণে অনেক কিছু সংযোজন করা হচ্ছে। এছাড়া দেশব্যাপী সাংবাদিক নিবন্ধনের কাজও হাতে নিয়েছে প্রেস কাউন্সিল।

রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিল ও সোনারগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (সোনারগাঁও যাদুঘর) সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আচারণবিধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোনারগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক মাসুদ শায়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক শামসুদ্দোহা চৌধুরী, সাংবাদিক মাহফুজুর রহমান, বাবুল মোশাররফ, অসিত কুমার দাস, আল আমিন তুষার, রবিউল হুসাইন, মাহবুবুল ইসলাম সুমন, ফরিদ হোসেন, মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক ও হারুন অর রশিদ প্রমুখ।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।