উজিরপুরে যাত্রীবাহী বাস থেকে জাটকা উদ্ধার


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৭ এপ্রিল ২০১৫

বরিশালের উজিরপুরে ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২০ মণ জাটকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী চেকপোস্টে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. বদরুদ্দোজা স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে।

তবে জাটকা পাচার এবং পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

এএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।