নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সাত দালাল আটক, কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৭ মে ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‍্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

মো. আকাশ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।