গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৩ মার্চ ২০১৭

গাজীপুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে নগরীর ভোগড়া-বাইপাস সড়কের অছি নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাস মোড়গামী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা কমপক্ষে সাত যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, নিহত অবস্থায় অজ্ঞাত দুই যুবকের মরদেহ এবং আরও পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়।

আহতদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪), ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদসহ (৩৫), ইউনুছ তালুকদার (৩২), রুবেল (৩৫) কে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।