মহেশখালীতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ মার্চ ২০১৭

অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৩নং মহেশখালী শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হবে আজ। বেলা ১টা থেকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পুরান বাজার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মহান মোর্শেদ আওলাদে রাসুল হজরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।

মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের (কক্সবাজার-২) সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক। সভাপতিত্ব করবেন মাতারবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী (রুহুল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, মহেশখালী পৌরসভা মেয়র আলহাজ মকছুদ মিয়া।

বক্তব্য রাখবেন মুনিরীয়া তবলীগ কমিটি ওলামা পরিষদের সচিব হজরতুলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহীম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান ও আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী প্রমুখ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।