গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

গাজীপুরে সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাতে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি ফনিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন মিয়া (২২)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার খারুয়া কাদিরাবাদ এলাকার মো. ফয়জুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন সন্ত্রাসী নয়নকে কুপিয়ে ফনিরটেক এলাকায় একটি ধান ক্ষেতে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ১৬টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।