না.গঞ্জে ১০ হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৮ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ভোরে ঢাকার সোয়ারিঘাট এলাকা হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি অপারেশন টিম ঢাকার সুয়ারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।

পরে অবৈধ পলিথিনগুলো নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের পরিদর্শক তানজিনা আক্তারের উপস্থিতিতে পলিথিনগুলো কেটে ব্যবহার অনুপযোগী করে টঙ্গীস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয় শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট মৈত্রী শিল্প স্টেশনে কারখানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আগামী দিনগুলোতে বাংলাদেশ কোস্টগার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড অঙ্গীকারবদ্ধ।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।