গাজীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:০৫ এএম, ২৯ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মো. সুমন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন পটুয়াখালীর গলাচিপা থানার চরসিপা এলাকার মাইন উদ্দিনের ছেলে। মাইন উদ্দিন পরিবার নিয়ে দক্ষিণ সালনা এলাকার নুরুন নবীর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির মো. এমরান হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে সুমন সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।