কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইন উদ্দীন (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়।
আইন উদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদূর্লভখা এলাকার মৃত মহর আলীর ছেলে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, একটি হত্যা মামলায় আইন উদ্দিন ২০১৬ সালের ২৪ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দি ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার রাত ১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর তাকে প্রথমে কারা হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।
আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি