ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু


প্রকাশিত: ১০:০৯ এএম, ৩১ মার্চ ২০১৭

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শ্রীপুরের কাউরাইদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, স্থানীয়রা কাউরাইদ এলাকায় রেললাইনের পাশে ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।