কক্সবাজারে ৮ গুণী ব্যক্তি সংবর্ধিত


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ মার্চ ২০১৭

কক্সবাজার সদরের ভারুয়াখালীর ৮ গুণী ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার সানী বীচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে তাদের সংবর্ধিত করে ভারুয়াখালী অ্যাসোসিয়েশন কক্সবাজার।

সংবর্ধিত গুণীজনরা হলেন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বশর, সাবেক অনারারী ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান ফজলুল করিম, সাবেক চেয়ারম্যান আবুশামা সওদাগর, শিক্ষাবিদ আব্দুস সাত্তার, মাস্টার জামাল হোছাইন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জি.এম. ছলিম উল্লাহ, আব্দুস সাত্তার ও মাস্টার সোলতান আহমদ।

পুর্নর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইছহাক (জিপি), কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ এবং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।

ভারুয়াখালী অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহ্বায়ক ডা. মনজুর আলমের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সমাজে গুণীজনদের কদর করলে আরও বেশি গুণীজন জন্মে। যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণীজন তৈরি হয় না।

কার্যনির্বাহী সদস্য শওকত ওসমান ও আবু হেনা মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় সংগঠনের সদস্য সচিব অ্যাড. নেজামুল হক, অ্যাড. সেলিম উল্লাহ, অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক জহিরুল ইসলাম, ছুরত আলম, শফিউল আজম, নুরুল হুদা মেহেদী, আবছার কামাল, মুহিউদ্দিন, মাওলানা বদরুল আলম, অ্যাড. শওকত বেলাল সভায় অভিব্যক্তি ব্যক্ত করেন।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।