হোটেল সি ওয়েলকামে যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ৩
কক্সবাজার হোটেল-মোটেল জোনের সি ওয়েলকাম রিসোর্ট থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ এসব ওষধ জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয়েছে রোগ নির্ণয়কারী মেশিন ও ল্যাপটপ।
কক্সবাজার সদর থানা পুলিশ জানায়, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানস বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সি ওয়েলকাম রিসোর্টের নিচের গোডাউন থেকে এসব ওষুধ জব্দ করা হয়। এ সময় বিক্রি ও বিপণনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
20170401202338.jpg)
আটকরা হলেন নোয়াখালী কোম্পানীগঞ্জ নতুনবাজার এলাকার আব্দুর রহিমের ছেলে ইমন (১৮), টেকের বাজার এলাকার দিদার (২০) ও কবিরহাট এলাকার ইয়াছিন (৩২)।
মালামাল সিজকারী কর্মকর্তা এসআই নাজির হোসেন জানান, মোট ২৪ বক্স বিভিন্ন ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে রোগ নির্ণয়কারী মেশিন ও ল্যাপটপ।
কক্সবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কাগজপত্র পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম