আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১৫
গাজীপুরের শ্রীপুরে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে নামতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডে এ ঘটনা ঘটে।
ফায়ার সর্ভিসের শ্রীপুর স্টেশনের স্টেশন কর্মকর্তা জিহাদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কারখানার দেয়ালের ওপর থাকা বিদ্যুতের তারে গাছের ঢাল ভেঙে পড়ে।
এতে বিকট শব্দ হয়। এ সময় আগুন লেগেছে ভেবে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় এবং শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়।
ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডেসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় রোমানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অঞ্জনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস