কক্সবাজারে ৪ লাইব্রেরিকে জরিমানা


প্রকাশিত: ১১:১১ এএম, ০৩ এপ্রিল ২০১৭

কক্সবাজার শহরে নিষিদ্ধ নোটবই বিক্রির দায়ে চার লাইব্রেরিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১টার দিকে শহরের রক্ষিত মার্কেটস্থ রহমানিয়া, বিদ্যাসাগর, বুক ডিপো ও অন্বেষা লাইব্রেরিকে এ জরিমানা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিন ফেরদৌসি এ অভিযান চালান।

তিনি বলেন, ১৯৮০ সালের প্রজ্ঞাপন মতে নিম্ন মাধ্যমিকের পাঠ্য বইয়ের বিপরীতে কোনো গাইড বই বিক্রি আইন সিদ্ধ নয়। এটি সরকারের শিক্ষানীতির মূল উদ্দেশ্য ব্যহত করে। তাই গাইড বই বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তবে এ অভিযানকে উদ্দেশ্যমূলক দাবি করে অভিযুক্তরা বলেন, শহরে প্রায় অর্ধশতাধিক লাইব্রেরি রয়েছে। সবগুলো লাইব্রেরি শিক্ষার্থীদের চাহিদার কারণে পাঠ্য সহায়ক বিক্রি করে। কিন্তু শুধু মাত্র চারটি লাইব্রেরিকে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় দৃষ্টিকটু। এরপরও আদালতের প্রতি শ্রদ্ধা থাকায় নির্দেশ পালন করা হয়েছে বলে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।