গাজীপুরে ট্রাকচাপায় হেলপার নিহত


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৪ এপ্রিল ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় ট্রাকের চাপায় হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস ছালাম জানান, সকাল সোয়া ৬টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্ক করে ট্রাকের নিচে হেলপার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে চালক ট্রাকটি স্টার্ট দিয়ে সামনের দিকে নিতে গেলে হেলপার চাপা পড়েন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মো. আব্দুস ছালাম বলেন, ঘটনার পর থেকে চালক পালাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।