চকরিয়ায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৪ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলীর বানিয়ারছড়া এলাকায় মিউজিক গাড়ি ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া চৌমুহনী এলাকার নাছির উদ্দীনের ছেলে মো. কায়সার (২৮) ও পেকুয়ার মেহেরনামা এলাকার মঞ্জুর আলমের ছেলে নজির আলম (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রাকটি পেকুয়া থেকে এবং মিউজিক গাড়িটি লামার ফাইতং থেকে চকরিয়া আসছিল। পথে দ্রুতগামী গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হয় ইটবাহী ট্রাকের শ্রমিক কায়সার ও নজির আলম। এছাড়া মিউজিক গাড়ির যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

সত্যতা নিশ্চিত করে চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশিম মজুদার জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।